মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচীতে বাড়ি বাড়ি যাওয়া শুরু পশ্চিম মেদিনীপুরে - The News Lion

মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচীতে বাড়ি বাড়ি যাওয়া শুরু পশ্চিম মেদিনীপুরে




দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুর জেলায় মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচি শুরু হলো রবিবার শালবনী ও কেশপুর ব্লকের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে।


 পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির "চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচীর মাধ্যমে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলি নিয়ে সাধারন মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য বলে শিক্ষক সমিতির তরফে তন্ময় সিংহ জানান। শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে বলে সংগঠনের তরফে জানানো হয়। 


রবিবার এই কর্মসূচীর সূচনালগ্নে সদর দক্ষিণের সমরেশ ঘোষ, আনন্দপুরের জয়দেব ঘোষ ও সদর উত্তরের তরফে লক্ষী সামন্ত,  অমর চৌধুরী ও শুভম চাউলিয়া অংশগ্রহণ করেন।  রবিবার এই কর্মসূচী শালবনীর ব্লকের ৩ নং অঞ্চলের তিলাখুলা ও কেশপুরের ব্লকের ১ নং অঞ্চলের উরামীতে সংগঠিত হয়। 


শিক্ষক তন্ময় সিংহ বলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি গ্রামে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হবে। রবিবার এই কর্মসূচিতে ভালো সাড়া পাওয়া গিয়েছে। সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.